খালিয়াজুরীতে বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বীর জুলাই যোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।
আলোচনা সভা ও অতিথিবৃন্দের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
- সাকিব বিন জামান প্রত্যয় — উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
- মোঃ নাসির উদ্দীন — ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), খালিয়াজুরী থানা।
- মোঃ নাজমুল হক তালুকদার আরিফ — যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
- হাফেজ মাওলানা মোহতাসিম বিল্লাহ — নেতা, ইসলামী আন্দোলন।
- প্রিয়াঙ্কা আক্তার — নেত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- মোঃ আজিমেল কদর — উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
- মোহাম্মদ মোক্তার হোসেন — একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস।
- দীপংকর দত্ত রায় ও ইন্দ্রজিৎ বর্মণ — প্রধান শিক্ষকবৃন্দ।
- মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী — ইমাম, উপজেলা মসজিদ।
- মোহাম্মদ হাবিবুল্লাহ — আহ্বায়ক, খালিয়াজুরী প্রেসক্লাব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন—
”জুলাই অভ্যুত্থানের চেতনাকে আমাদের হৃদয় ও কর্মে আজীবন ধরে রাখতে হবে। যে লক্ষ্য নিয়ে ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব।”
সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মোনাজাত
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কর্মসূচিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত, চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমীন।
