ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত; চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দিকনির্দেশনামূলক বক্তব্য
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পি.ভি. রুণী সাঈদা বেগম-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুর রহিম বাবু-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)।
প্রধান অতিথির বক্তব্যে এসএমসি সভাপতি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর বলেন—
”শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মানসিক বিকাশ ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট থাকব। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে গিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে—এটাই প্রত্যাশা। ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফলকারী ও গুণী শিক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যায়নের ব্যবস্থা করা হবে।”
পুরস্কার বিতরণ ও উপস্থিতি
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোমেনা বেগম, সহকারী শিক্ষিকা জেসমিন নাহার, রোকসানা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
