ফুলবাড়ীতে পুষ্টি চালের মিশ্রণ ও বিতরণ কার্যক্রম পরিদর্শন, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিডব্লিউবিপি (VWBP) প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেসার্স জোবেদা অটো রাইস মিলে পুষ্টি চালের মিশ্রণ পদ্ধতি পর্যবেক্ষণ ও কার্যক্রম পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ।
রাইস মিলে পরিদর্শন ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ
মেসার্স জোবেদা অটো রাইস মিলে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) প্রোগ্রাম পলিসি অফিসার (সোশ্যাল প্রটেকশন) মেহসিন নেওয়াজ, রংপুর সাব-অফিসের প্রোগ্রাম পলিসি অফিসার বিথীকা বিশ্বাস, রেজিলিয়েন্স ইনোভেশন বিভাগের গিয়াস উদ্দিন তালুকদার, রাইস ফোর্টিফিকেশন বিভাগের প্রোগ্রাম পলিসি অফিসার সৈয়দা নেওয়াজ পর্ণা এবং ফিল্ড অপারেশন বিভাগের প্রোগ্রাম পলিসি অফিসার তানজিলা শারমীন। এছাড়া মেসার্স জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী ওয়াহেদ আলীও উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ
পরবর্তীতে তাঁরা ফুলবাড়ী সদর ইউনিয়নে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জয়ন্তী রানী, এনডিপি প্রতিনিধি আব্দুস ছালাম সরকার, প্রকল্প সমন্বয়কারী আবু তালেব সরকার এবং উপজেলা সমন্বয়কারী আব্দুল কাইয়ুম।
উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
পরিদর্শনের এক পর্যায়ে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। তাঁরা পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের অগ্রগতি ও উপকারভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন।
