ফুলবাড়ীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ‘চাইল্ড নট ব্রাইড’ (Child Not Bride) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের বাস্তবায়নে এবং এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ

শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তারের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি আতিক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের কোষাধ্যক্ষ নুরুজ্জামান, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতার ওপর জোর

সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষে শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *