সরকারি খেজুরের বরাদ্দ নিয়ে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর স্ট্যাটাস; তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে
জাহিদ হাসান রনক

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত খেজুর বিতরণের বিষয়টি সামনে এনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এই তথ্যকে কেন্দ্র করেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেত্রী ডা. মাহমুদা মিতু।
“জনগণ জানতোই না এলাকার নেতা পাঠিয়েছে”
বুধবার (১১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ডা. মাহমুদা মিতু লেখেন, “হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পেলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “এই প্রথম জানলাম জনগণের জন্যেও রমজান মাসে খেজুর বরাদ্দ থাকে। শুধু খেজুর না, উট ও দুম্বার গোশতও নাকি বরাদ্দ থাকে। এবার কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে সারা বাংলাদেশে ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর এসেছে।”
জবাবদিহিতা ও জনমনে প্রশ্ন
“হাসনাত আব্দুল্লাহ কাল লাইভে জবাবদিহি না করলে কয়জন জানত এই খেজুরের কথা? এখন অনেকেই খোঁজ নিচ্ছে খেজুর গেল কই! তাহলে বোঝেন, এতটা বছর নেতারা কীভাবে আমাদের জনগণের জিনিস ভাগ-বাঁটোয়ারা করে খেয়েছে। হাসনাত এজন্যই বলছিল—আমি এমপি বলে বাকি এমপিদের ঘুম হারাম করে দেব। এখন তো সেটাই হচ্ছে।”
