নদী থেকে অবৈধ বালু উত্তোলন; ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।

বালু উত্তোলনের মহোৎসব ও অভিযান

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ট্রাক্টরের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়।

আটক ও দণ্ডাদেশ

অভিযানকালে ঘটনাস্থলে ট্রাক্টর পাওয়া না গেলেও বালু উত্তোলনকারী চক্রের মূলহোতা রফিক মিয়াকে (৩৮) আটক করা হয়। আটক রফিক মিয়া উলিপুর উপজেলার গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে ম্যাজিস্ট্রেট তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে পরবর্তীতে তিনি মুক্তি পান।

প্রশাসনের কঠোর অবস্থান

ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার ও অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *