মাদারগঞ্জে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষ, আহত অন্তত ১৬

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ থেকে ১৬ জন আহত হয়েছেন।

উৎসবমুখর পরিবেশে হঠাৎ উত্তেজনা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো পলিশা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। অনুষ্ঠান চলাকালীন কতিপয় যুবকের অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের হস্তক্ষেপ ও অনুষ্ঠান বন্ধ ঘোষণা

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বিদ্যালয়ের অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা অত্যন্ত দুঃখজনক। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *