সেনবাগে ফসলি জমির টপসয়েল কাটার সময় ৩ ভেকু মেশিন জব্দ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে রাতের আধাঁরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটির টপসয়েল কাটার সময় তিনটি ভেকু মেশিন (এক্সক্যাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) চুরির অভিযোগ আসছিল। ভুক্তভোগী কৃষকরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে বিষয়টি অবগত করলে সরেজমিনে তদন্ত শেষে এই অভিযান চালানো হয়।

ঘটনাস্থল ও জব্দ

অভিযানটি ডমুরূয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর, হরিনকাটা এবং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি কলেজ এলাকায় পরিচালিত হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা মেশিন ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তিনটি আলাদা পয়েন্টে তিনটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য চৌকিদারের জিম্মায় রাখা হয়।

প্রশাসনের কঠোর বার্তা

অভিযানের বিষয়ে ইউএনও মুহসিয়া তাবাসসুম শুক্রবার দুপুরে জানান, “কৃষি জমির উর্বরতা নষ্ট করে যারা অবৈধভাবে মাটি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *