শাহ আলম, ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি

“সব কথা সবার কথা” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “এস” টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ঘোড়াঘাট পুরাতন বাজারে অবস্থিত ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও অতিথি
চ্যানেল “এস” টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি ও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পির সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মামুন আল কাওসার শেখ। তিনি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা করেন।
বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী আনোয়ার পারভেজ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সামু এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য এসতেয়ারা বেগম। বক্তারা চ্যানেল “এস” টিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার হিসাব রক্ষক শাহাদত হোসেন, চ্যানেল “এস” টিভির নবাবগঞ্জ প্রতিনিধি ইয়ামিন সরকার এবং উপদেষ্টা মাহফুজুল হক। এছাড়াও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মীর হান্নান, দপ্তর সম্পাদক কাজী নাসির মুইদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল খান বকুলসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
