৫ দফা দাবিতে ময়মনসিংহে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর উপজেলার উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে কেন্দ্রীয় নির্দেশনায় ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে চজ পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন সদর উপজেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কমিটির সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ, সহ-সভাপতি মুফতি ইমদাদুল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর ও সদর শাখার নেতৃবৃন্দ ও ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশটিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মুর্শিদ রানা। সমাবেশ শেষে ঐতিহাসিক ময়মনসিংহ বড় মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। এরপর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *