পর্দা নামল রাহাত স্মৃতি হকি টুর্নামেন্টের, জমকালো ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহ হকি একাডেমি’র উদ্যোগে রাহাত স্মৃতি হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম, সভাপতি ফরহাদ হাসান খান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এর প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ হকি একাডেমি’র উদ্যোগে রাহাত স্মৃতি হকি টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ হকি একাডেমির সভাপতি ফরহাদ হাসান খান। সকল হকি খেলোয়ারবৃন্দ কৃতজ্ঞতায় ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খেলাটির আয়োজন করে ময়মনসিংহ হকি একাডেমি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *