সেনবাগের সৈয়দ মো. তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত ও শপথ পাঠ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের গর্বিত কৃতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
স্থায়ী বিচারপতি হিসেবে সৈয়দ তাজরুল হোসেন জুয়েলসহ নবনিযুক্ত বিচারপতিদের গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান।

পারিবারিক পরিচিতি
স্থায়ী বিচারপতি হিসেবে নবনিযুক্ত বিচারপতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েলের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী মো. রুহুল আমিন বিএসসি। তাঁর চাচা ইঞ্জিনিয়ার নুরুল আমিন, ছোট ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হোসেন সোহেল এবং সর্বশেষ ছোট ভাই নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সরকারি অধ্যাপক সৈয়দ কামরুল হোসেন ফারুক।
এদিকে, সৈয়দ মো. তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার খবরে সেনবাগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উনার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে।
