হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবক খুন

প্রদীপ কুমার সরকার
হোসেনপুর উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। খুন হওয়া যুবক রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।এ ঘটনায় এলাকায় মাদকসেবিদের বিচারের দাবীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকার বাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন মিলে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন ও মেয়েদের উতক্ত্য করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে খুন করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে পূর্ব থেকে ওত পেতে থেকে নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। পরে রামেলের ডাক চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *