হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ্ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনি যেন (খালেদা জিয়া) ফ্যাসিস্ট খুনী হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ্ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

হাসনাতের অভিযোগ ও বিতর্কিত মন্তব্য

হাসনাত আবদুল্লাহ বলেন:

“ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে বেগম খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়নি, কোনো ডাক্তার তার চিকিৎসা করতে গেলে ওই ডাক্তারকে হয়রানি করা হতো, ভয়ভীতি দেখানো হতো। এভাবে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে।”

তিনি আরও বলেন:

“আজকে সারা দেশের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফ্যাসিস্ট খুনী হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এদিন সকাল ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *