মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শ্রী গণেশ নামের এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কলেমা পাঠ করান।
পরিচয় ও ধর্ম গ্রহণের কারণ
নবমুসলিম মো. নাসির হোসাইন নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে একটি সেলুন পরিচালনা করে আসছেন। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করেছেন। সেখানে তাঁর আগের আইডি ‘শ্রী গণেশ’ পরিবর্তন করে বর্তমানে ‘মো. নাসির হোসাইন’ নাম ব্যবহার করছেন।
স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে তিনি জানান, ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বইপত্র এবং ওয়াজ-মাহফিল শুনে তিনি দারুণভাবে আকৃষ্ট হন। দীর্ঘদিন পড়াশোনা ও চিন্তাভাবনার পর তাঁর কাছে মনে হয়েছে ইসলামই সত্য ও সুন্দর ধর্ম। তাই কারো প্ররোচনা ছাড়াই তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।