
ফাইল ছবি।
মোহনগঞ্জ প্রতিনিধি :
‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার মূল বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
বক্তারা বলেন, কন্যা শিশুরা আজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের স্বপ্ন, সাহস ও মেধাকে মূল্যায়ন করে সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন:
“কন্যা শিশুরা আমাদের ভবিষ্যতের শক্তি। তাদের শিক্ষা, নিরাপত্তা ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করলেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।”
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, প্রেসক্লাব মোহনগঞ্জের সভাপতি এস. এম. সারোয়ার খোকন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।
