সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বেগম জিয়ার জন্য দোয়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সেনবাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর শাহাপুর বায়তুল মামুর জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উদ্যোক্তা ও সংক্ষিপ্ত পরিচিতি

এই দোয়া মাহফিলের আয়োজন করেন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃতি সন্তান এএসএম মাঈন উদ্দিন বাবলু। তিনি আমেরিকাস্হ সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি (ইউএসএ) ইনক-এর কার্যকরী সভাপতি এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির (ইউএসএ) ইনক-এর কার্যকরী কমিটির নির্বাহী সদস্য। এছাড়াও তিনি চট্টগ্রাম মহানগর ডবলমরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দোয়া মাহফিল ও মোনাজাত

উত্তর শাহাপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ জুলফিকার আলি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদান ও দেশপ্রেমের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

দৈনিক জাহান

হাবিবুর রহমান শেখ

প্রতিষ্ঠাতা

দৈনিক জাহানের প্রতিষ্ঠাতা ও পত্রিকাটির দীর্ঘ সাংবাদিকতা-ঐতিহ্যের সূচনাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *