সেনবাগে অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন গ্রেপ্তার

রাজনীতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগের ছিলোনীয়া বাজারে কুতুব উদ্দিন পাটোয়ারীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এরপর রাতেই তাঁকে সেনবাগ থানায় নিয়ে আসা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিন পাটোয়ারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় অর্জুনতলা ইউনিয়ন শাখার সভাপতি। তাঁর বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক রাজনৈতিক ও নাশকতার মামলা রয়েছে।

ওসি আরও জানান, কুতুব উদ্দিন পাটোয়ারীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) নোয়াখালীর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *