সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন; জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

বাংলাদেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের রত্নগর্ভা মা মরহুমা রিজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত ১০টায় নিজ গ্রাম মুছাপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় রাজনৈতিক ও সামাজিক মিলনমেলা

মরহুমার জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশিদ আজাদ, এবং নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে জানাজায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন। এছাড়াও কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই শেষ বিদায়ে অংশ নেন।

আরও পড়ুন

শোকাতুর পরিবার ও গুণগ্রাহী

এর আগে শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিজিয়া বেগম। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন মহলের শোক প্রকাশ

সংসদ সদস্যের মাতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *