শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ‘রেডমিন হরাইজন-২০২৬’

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কেমিক্যাল ও শিল্পখাতকে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি আমদানি নির্ভরতা কমানোর অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন-২০২৬’।

​সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। এতে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ সারা দেশ থেকে আগত ডিস্ট্রিবিউটররা অংশগ্রহণ করেন।

কোম্পানির লক্ষ্য ও পণ্যসমূহ

​২০২২ সালে যাত্রা শুরু করা দ্রুত বর্ধনশীল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড উচ্চমানের কেমিক্যাল, অ্যাডহেসিভ ও থিনার পণ্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল সলিউশন, প্রিন্টিং-প্যাকেজিং ইঙ্ক, হট মেল্ট গ্লু, হাইজিন গ্লু, খেলনা, বেবি প্রোডাক্ট ও অ্যাগ্রো প্রোডাক্ট বাজারজাত করে আসছে।

​দেশীয়ভাবে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক পণ্যের ওপর নির্ভরতা কমানো, শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি এবং সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ও বক্তব্য

​সামিটে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা এবং চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন—

​“রেডমিনের মূল চালিকাশক্তি হলো উদ্ভাবন ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন। আমাদের গবেষণা ও উন্নয়ন (R&D), প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্ট টিমের সহায়তায় উৎপাদনগত জটিলতার ক্ষেত্রে আমরা দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান দিতে সক্ষম। ক্রেতাদের জন্য আরও নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য তৈরির মাধ্যমে আমরা এই কেমিক্যাল ও শিল্পখাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই।”

সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা

​অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​সামিটের সমাপনী পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী চমৎকার সংগীত পরিবেশন করেন।