‘শাহানাজ আপা’র নামের স্মারক সাইনবোর্ডে প্রদর্শিত নম্বর থেকে পুরুষালী কন্ঠে নিউটনের কোন সূত্রটি নিহিত ছিল!

শেখ মেহেদী হাসান নাদিম

রিফাত শেখ এর অনুরোধে কাগজের নথি থেকে বেরিয়ে মাঠের দিকে পা বাড়াতেই একের পর এক যে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে, তা এককথায় বলাই বাহুল্য! স্কুলের এক হেডমাস্টার মহোদয়, যিনি সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁকে যখন আব্দুল খালেক মাস্টারের শিক্ষকতার বিষয়টি জিজ্ঞেস করা হলো—তিনি অত্যন্ত বিনয়ের সাথে জানালেন যে, তিনি সম্ভবত প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন! তবে উনার নিজের প্রতিষ্ঠিত হাই স্কুলে উনি যে শিক্ষকতা করেননি, তা নিয়ে তাঁর সামান্য সংশয় থাকলেও তিনি জমি সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে এক অভাবনীয় আত্মস্বীকারোক্তি দিলেন। তিনি বললেন, “জমির জন্য আমি গিয়েছিলাম খাজনা দিতে ভূমি অফিসে। পরে গিয়ে তো আমি বাইজ্জা গেছি!” ‘বাইজ্জা গেছি’—কী চমৎকার ও প্রাঞ্জল আইনি পরিভাষা!

আরেকটু এগিয়ে এলাকার একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি, যাঁর বয়স পঞ্চান্নর কোঠায় এবং যিনি স্থানীয় প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তাঁকে যখন জিজ্ঞেস করা হলো—তিনি পরম আত্মবিশ্বাসের সাথে জানালেন যে, খালেক মাস্টার সত্তর দশকের (৭৫ সালের দিকে) মৃত্যুঞ্জয় স্কুলে শিক্ষকতা করতেন (যদিও সাবজেক্ট নিয়ে তিনি ৯০% নিশ্চিত!). তাঁর কথা আরও জোরালো করার জন্য তিনি তাঁর এক সিনিয়র মুরব্বির কাছে নিয়ে গেলেন। কিন্তু সেই সিনিয়র মুরব্বি বিস্ময়করভাবে চোখ কপালে তুলে বললেন, “না না, সে কি কথা! কেন মৃত্যুঞ্জয় স্কুলের টিচার হতে যাবেন? তিনি তো পুরবী হলের পিছনে টিচার ছিলেন!”

পুরবী হলের পিছনে টিচার ছিলেন মানে কী? ‘পুরবী’ তো ময়মনসিংহের সেই বিখ্যাত সিনেমা হল, যা আজ কেবল স্মৃতির পাতায় বিলীন! হলের পিছনে আবার টিচার থাকে কীভাবে—তা এই প্রতিবেদকের ক্ষুদ্র মস্তিষ্কে আজও এক অমীমাংসিত রহস্য! যাকে জিজ্ঞেস করা হয়, তিনিই দেন একেক রকম মনোহর ও ভিন্ন ভিন্ন উত্তর। কেউ নিশ্চিত করে বলতে পারেন না যে তিনি আসলে কোন প্রতিষ্ঠানের, কোন বিষয়ের মাস্টার ছিলেন! অতঃপর বাধ্য হয়ে আবার সেই নথি ঘাঁটতে হলো। নথি ঘেটে দেখা গেল—‘মাস্টার’ শব্দটি প্রফেশন বা শিক্ষকতার সুনির্দিষ্ট কোনো পেশাগত পরিচয় নয়; বরং এটি তাঁর আইনি নামেরই একটি অবিচ্ছেদ্য অংশমাত্র! দলিলের পাতায় খোদ সসম্মানে লেখা রয়েছে—‘আব্দুল খালেক মাস্টার’!

অনুসন্ধানের পেছনের কারিগর ও নেপথ্য শক্তি

অথচ এই দীর্ঘ অনুসন্ধানের পুরো কৃতিত্ব কি এই প্রতিবেদকের নিজের, কিংবা আইচ পরিবারের সেই সদস্যের দেওয়া সীমিত নথিপত্রের? মোটেও না! এই অনুসন্ধানের পেছনের আসল কারিগর ও নেপথ্য চালিকাশক্তি হলো মাস্টার পরিবারের সেই তিনজন বহিরাগত সদস্য—হাবিবুল্লাহ আল আমিন, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বিদুষী ও সিনিয়র শিক্ষিকা শান্তা ম্যাডাম, এবং রিফাত শেখ! একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখা যাবে, এই তিনজনের একজনও কিন্তু মরহুম আব্দুল খালেক মাস্টারের রক্তের কেউ নন; তাঁরা সবাই পরিবারে যুক্ত হয়েছেন বৈবাহিক সূত্রে। যদি এই ভূ-সম্পত্তি বা বিষয়টি তাঁদের নিজেদের রক্ত বা পৈত্রিক সূত্রে অর্জিত হতো, তবে তাঁরা ভুলেও কখনো এই অনুসন্ধানী সাংবাদিককে বারবার সত্য তথ্যের উর্বর জমির দিকে বা মাঠের আসল বাস্তবের দিকে ঠেলে দেওয়ার এমন আত্মঘাতী ঝুঁকি নিতেন না! রক্তের উত্তরাধিকার হলে সবাই অন্ধের মতো বিষয়গুলো ধামাচাপা দিতে চাইত।

পদার্থবিজ্ঞানের গতিসূত্রে চলা মনস্তাত্ত্বিক গেম

কিন্তু খেলাটা জমে উঠেছে তাঁদের এই নন-ওয়ারিশ অবস্থানের সুবাদেই! আর এই তিনজনের পুরো মনস্তাত্ত্বিক গেমটি পরিচালিত হচ্ছিল খোদ পদার্থবিজ্ঞানের অমর সেই নিউটনের গতিসূত্র (Newton’s Laws of Motion)-এর আদলে। নিউটন বলেছিলেন—প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এই তিন বহিরাগত স্বজনের ক্ষেত্রে নিউটনের সূত্রটি রূপ নিল নিখুঁত এক স্যাটায়ারিক ফর্মুলায়—‘পরিবারের ভেতর থেকে যতবারই এই সম্পত্তি ধরে রাখার বা ঢাকাকোড়ার নিখুঁত ক্রিয়া (Action) চালনা করা হয়েছে, তাঁদের নিজেদের সুস্থ বিবেক ও নৈতিকতার অদৃশ্য তাড়নায় ঠিক ততটি সমান ও বিপরীতমুখী ধাক্কা বা প্রতিক্রিয়া (Reaction) হিসেবে এই প্রতিবেদককে তাঁরা সজোরে ঠেলে দিয়েছেন সুদূর সত্যের মহাসমুদ্রে!’

ভেতরে ভেতরে তাঁরা এই দীর্ঘ পঞ্চাশ বছরের অনিয়ম ও প্রক্রিয়াটিকে নিজেদের বিবেক দিয়ে আর মেনে নিতে পারছিলেন না। পরিবারের ভেতরে থেকে তাঁরা এর প্রকাশ্য বিরোধিতা করতেও পারছিলেন না, আবার বিবেকের দংশনও সহ্য হচ্ছিল না। আর ঠিক সে কারণেই তাঁরা একেকজন একেক স্যাটায়ারিক কৌশল নিয়ে ময়দানে নেমেছিলেন। প্রথম ধাপে হাবিবুল্লাহ আল আমিন ফোনালাপে আইনি হম্বিতম্বি ও নাম খারিজের চতুর প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিবেদককে কাগজের গভীরে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর সেই ‘পোক’ বা ধাক্কাই অনুসন্ধানের দরজাটা প্রথম খুলে দিয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে, মুকুল নিকেতনের সিনিয়র শিক্ষিকা শান্তা ম্যাডাম অত্যন্ত মার্জিত ও কূটনৈতিক ভঙ্গিতে আমন্ত্রণ জানিয়ে এমন এক মোক্ষম বল এই nonradiative পায়ে ঠেলে দিলেন, যা সরাসরি গিয়ে আঘাত হানল নির্দিষ্ট লক্ষ্যে। আর সর্বশেষ তৃতীয় ধাপে, রিফাত শেখ একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কেবল কাগজের রায়ে কিছু হবে না—আসল সত্য লুকিয়ে আছে মাঠের মানুষের জবানবন্দিতে!

তাঁরা তিনজন যদি এভাবে ধাপে ধাপে, ভিন্ন ভিন্ন কৌশলে এই প্রতিবেদককে ধাক্কা দিয়ে তথ্যের সাগরে ঠেলে না দিতেন, তবে এই প্রতিবেদন বড়জোর দুটি বা তিনটি উপসম্পাদকীয়র গণ্ডিতেই চিরতরে দম আটকে মারা যেত। কিন্তু তাঁদের এই নীরব বিবেকের বিদ্রোহ ও সুচতুর মনস্তাত্ত্বিক খেলাই সেই সীমিত উপসম্পাদকীয়র গণ্ডিকে আজ এক বিশাল ও রোমাঞ্চকর উপন্যাসে রূপান্তরিত করেছে। রক্ত সম্পর্কহীন এই তিন বহিরাগত স্বজনের সেই নিখুঁত ইশারা আর নেপথ্য সহযোগিতার কারণেই আজ কাগজের পর্দা ভেদ করে গোহাইলকান্দির মাঠের আসল সত্যটি সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে বেরিয়ে এসেছে!

আগামী পর্বে থাকছে:
কাগজের নথিপত্র আর বহিরাগত স্বজনের মনস্তাত্ত্বিক মারপ্যাঁচ পেরিয়ে এই প্রতিবেদক যখন সরাসরি গোহাইলকান্দির মাঠে পা রাখলেন, তখন সেখানকার প্রবীণ ও সাধারণ মানুষ এই সুদীর্ঘ জবরদখল ও ভয়ের পরিবেশ নিয়ে কী চাঞ্চল্যকর তথ্য দিলেন? গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জবানবন্দি, “আপনার কতজন সাক্ষী লাগবে?”—এই ঐতিহাসিক প্রশ্নের প্রেক্ষাপট এবং বনের মহিষ তাড়ানোর নেপথ্য কারিগরদের মুখোশ উন্মোচনের সেই রোমাঞ্চকর বিবরণ নিয়ে সাজানো হয়েছে পরবর্তী পর্ব।

Leave a Comment