শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

ঢাকা প্রতিনিধি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের এই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে যৌথ তৎপরতা

কার্গো ভিলেজ ভবন থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে দ্রুত যোগ দিয়েছে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনী এবং দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও কাজ করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৩০টি ইউনিট কাজ করছে। আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে, কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা যাওয়ায়, বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সকলকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *