মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গৃহকর্মী আয়েশা।

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে, নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়া (১৫)। ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার নিহত মা ও মেয়ের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভবনের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে ওই ভবন থেকে বের হয়ে যাচ্ছেন। ফুটেজ বিশ্লেষণ করে এবং তদন্তের ভিত্তিতে পুলিশ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *