ব্যারিস্টার পারভিন কাউসার মুন্নী নোয়াখালী ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
আজ সন্ধায় ব্যারিস্টার পারভিন কাউসার মুন্নী নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়াস্থ নিজস্ব বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে উনার বনাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আলোকপাত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে বিএনপির মনোনয়নের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
বিএনপি রাজনীতির এক সুপরিচিত মুখ ব্যারিস্টার পারভীন কাউসার মুন্নী, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন, এবার নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। গ্রামের বাড়িতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, আমার এলাকাবাসীর জন্য এবং দেশমাতৃকার উন্নতির জন্য। তারা যদি চায় এবং মনেপ্রাণে বিশ্বাস ও আস্থা রাখে আমি তাদের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে প্রস্তুত।
সাক্ষাৎকারে ব্যারিস্টার মুন্নী বলেন,বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে আমি দীর্ঘদিন ধরে আইন ও রাজনীতির ময়দানে সক্রিয়। নোয়াখালী-৫ আমার শেকড়, এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার জীবনের গভীর সম্পর্ক।
দীর্ঘদিন আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করা এবং রাজনীতিতে সক্রিয় থাকলেও ব্যারিস্টার পারভীন কাউসার মুন্নী কখনও কোনো বিতর্কে জড়াননি,আগামীতেও জড়াবেন না। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী এবং জনবান্ধব ও কর্মীবান্ধব নেত্রী হিসেবে ব্যাপক পরিচিত। একটি পরিচ্ছন্ন রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এই নেত্রী।তিনি আরো ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বা অন্য যাকে যোগ্যপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করবে তার বিজয়ে আমি অগ্রণী ভূমিকা পালন করিব।
