বৈষম্যবিরোধী পরিচয়ের আড়ালে সুযোগসন্ধানীদের অপকর্ম ও তদন্তের প্রেক্ষাপটে তথ্য/প্রমাণ আহ্বান

পর্ব ১ | প্রতিবেদক: রেজাউল করিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ও পরিচয় ভেঙে কতিপয় সুযোগসন্ধানী ও দালাল শ্রেণির লোকজন নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে যেসব বেআইনি কর্মকাণ্ড ও অপকর্ম করেছে, সে বিষয়ে বিভিন্ন দিক থেকে অভিযোগ, তথ্য ও প্রমাণ আমাদের কাছে আসছে। ৫ আগস্টের পর ময়মনসিংহে সংঘটিত সব বেআইনি ও অনভিপ্রেত ঘটনার কঠোর তদন্ত ও যথাযথ আইন প্রয়োগ নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে চলছে। তদন্তকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দাপ্তরিক ও গোপনীয়তার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সামনে নিজেদের পরিচয় প্রকাশ করতে পারে না। ফলে অনেক সাধারণ নাগরিক আইনসম্মত উপায়ে প্রমাণ বা তথ্য দাখিল করার সঠিক পথ খুঁজে পান না এবং বেআইনিভাবে প্রভাবশালী গোষ্ঠীগুলোর ভয়ে শঙ্কিত থাকেন। ঠিক এই বাস্তবতায় নাগরিকদের কাছ থেকে নির্বিঘ্নে তথ্য ও প্রমাণ সংগ্রহ এবং তথ্যদাতার কোনো ক্ষতি বা হয়রানি না হওয়া নিশ্চিত করতে সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর ন্যায় বিচারের অবস্থান ও উদ্যোগের আলোকে নীতিগত ও দায়িত্বশীল সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।

বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনানুগ সুরক্ষার অধিকার এবং ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। একই সঙ্গে সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ বাক ও সংবাদপত্রের স্বাধীনতার অধিকার নিশ্চিত করলেও আইনের নির্ধারিত সীমাবদ্ধতা ও সাংবাদিকতার নৈতিক শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। আইনের দৃষ্টিতে অপরাধী কেবলই অপরাধী—সে সাধারণ মানুষ হোক, পুলিশ হোক, ছাত্র হোক কিংবা সাংবাদিক হোক; সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী কোনো পরিচয় বা পদমর্যাদাই আইনের ঊর্ধ্বে নয় এবং আইন তার নিজস্ব গতিতে চলেই প্রকৃত সত্য উদ্ঘাটন করবে।

★ ময়মনসিংহের ডিআইজি কার্যালয়ে আক্রমণ, আন্দোলনকারীদের স্বেচ্ছাপ্রণোদিত তথ্য প্রদান ও গোয়েন্দা সংস্থার তদন্তাধীন প্রেক্ষাপট

২০২৪-পরবর্তী সময়ে ময়মনসিংহের ডিআইজি কার্যালয়ে ছাত্র-জনতার নাম ভাঙিয়ে আক্রমণ ও অনভিপ্রেত ঘটনার বিষয়টি বর্তমানে জাতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর আইনি দৃষ্টিকোণ ও আইনি পদ্ধতির মধ্য দিয়ে খতিয়ে দেখা হচ্ছে—ওই ঘটনায় প্রকৃতপক্ষে দোষ কার ছিল, ডিআইজির অবস্থান কী ছিল, মব সৃষ্টিকারী আগন্তকদের উদ্দেশ্য কী ছিল এবং তাঁরা কোন বিষয় নিয়ে সেখানে এসেছিলেন।

উল্লেখযোগ্য যে, ওই সময় ভুলবশত কিংবা পরিস্থিতি না বুঝে কিছু আন্দোলনকারীও মব সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন; পরবর্তীতে তাঁরা বাস্তবতা উপলব্ধি করে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তদন্তকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এসে তথ্য প্রদান করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে এবং আইন অনুযায়ী তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ময়মনসিংহেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে ওই ঘটনাসমূহের বিষয়ে তথ্য প্রদান করেছেন। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৪ ধারা অনুযায়ী অপরাধ-সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষকে জানানো নাগরিক দায়িত্ব এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩ (বেআইনি সমাবেশ), ৪৪৭/৪৪৮ (অনধিকার প্রবেশ) ও ৪২৭ (সম্পত্তির ক্ষতিসাধন) ধারার আলোকে প্রকৃত দোষীদের দায় নির্ণয় প্রযোজ্য। যেসব সাংবাদিক দাপ্তরিক বিধি-বিধান, সরকারি তথ্য ও গোপনীয়তা সংক্রান্ত নিয়ম-শৃঙ্খলা এবং সাংবাদিকতার নীতিমালা মেনে এই অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রিক প্রতিবেদনে যুক্ত আছেন, তাঁদের দায়িত্ব হলো আইনসম্মত উপায়ে জনপরিসরে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ সংগ্রহ করে দায়িত্বশীল সংস্থাগুলোকে সহযোগিতা করা, যাতে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনে আরও সক্রিয় ও দায়বদ্ধ হন।

★ দৈনিক জাহান কার্যালয়কেন্দ্রিক অভিযোগ, লুটপাটের বিবাদ, নথির অসংগতি ও চলমান তদন্ত প্রক্রিয়া

‘দৈনিক জাহান’ পত্রিকা অফিস ও সংশ্লিষ্ট আবাসিক পরিসরে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখের অভিযান, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে ভুক্তভোগীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করা হয়নি এখনও, তথাপি পুলিশদের আভ্যন্তরীণ কথোপকথনের রেকর্ড ও লুট হওয়া অর্থ-মালামালের বণ্টন নিয়ে সৃষ্ট বিরোধের প্রেক্ষিতে পুলিশ দপ্তরে তিনটি পৃথক অভ্যন্তরীণ অনুসন্ধান ও বিভাগীয় তদন্ত হয়েছে। এবং বিষয়টি বর্তমানে গোয়েন্দা সংস্থাও আমলে নিয়েছে। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮২ ও নং-৮৩ (তাং- ২৫/১২/২০২৪)-সংক্রান্ত নথিপত্র, অভিযোগপত্র (চার্জশিট নং-৭৯৯ ও নং-৭১৫) এবং আলামত ধ্বংসের আবেদনে তদন্তভার বদল, আলামতের হিসাব ও সাক্ষীর তালিকার মতো বিষয়গুলো দাপ্তরিক ও বিচারিক যাচাইয়ের দাবি রাখে।

বর্তমানে অভিযুক্ত পুলিশরা কখনও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের আবার কখনও সেনাবাহিনীর উপর দোষ দিচ্ছে। এই অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়ার প্রেক্ষাপটে ময়মনসিংহের প্রশাসক মহোদয় জনাব রোকনুজ্জামান ব্যক্তিগতভাবে ভুক্তভোগী শেখ মেহেদী হাসান নাদিমকে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটু ধৈর্য ধরতে বলেন। সংশ্লিষ্ট নথিপত্রে আরও দেখা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের গোপনীয় স্মারক (৭৫৫/গোপনীয়, তাং- ১৭/০৪/২০২৫)-এর সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর অনুসন্ধান ও শহিদুল ইসলামের লিখিত বক্তব্য, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের স্মারক-সংশ্লিষ্ট অনুসন্ধান নোটিশ (২৪/০৪/২০২৫), সাবেক এসআই মো. মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-২৫/২০২৫ (তাং- ১১/১০/২০২৫)-এর জবানবন্দি, সাবেক এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-২৮/২০২৫-এর সাক্ষ্য-সংক্রান্ত নোটিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর দপ্তরে অনুসন্ধান নোটিশসমূহ চলমান রয়েছে।

এই বিষয়গুলোর ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনের সুনির্দিষ্ট বিধানসমূহ প্রযোজ্য:

  • সংবিধানের প্রযোজ্য অনুচ্ছেদ: সংবাদপত্র অফিস ও সরঞ্জামের ক্ষতির প্রশ্ন সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, বাসভবনে প্রবেশ ও ব্যক্তিগত সুরক্ষার প্রশ্ন ৪৩ ও ৩২ অনুচ্ছেদ এবং আইনের সমান আশ্রয় ও ন্যায়বিচারের বিষয় ২৭, ৩১ ও ৩৫ অনুচ্ছেদের সাথে সম্পর্কিত।
  • দণ্ডবিধি, ১৮৬০ ও বিশেষ আইন: অনধিকার প্রবেশ ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে ৪৪৭, ৪৪৮ ও ৪২৭ ধারা প্রযোজ্য। চুরি, দস্যুতা বা ডাকাতির অভিযোগে ৩৭৯, ৩৯২ ও ৩৯৫ ধারা প্রযোজ্য। চাঁদাবাজি বা ভীতি প্রদর্শনে ৩৮৪, ৩৮৬ ও ৫০৬ ধারা প্রযোজ্য। সরকারি কর্মচারীর ঘুষ, আইন অমান্য বা ভুল রেকর্ড প্রস্তুতির ক্ষেত্রে ১৬১, ১৬৬, ১৬৭, ২১৭ ও ২১৮ ধারা এবং অপরাধমূলক ষড়যন্ত্র ও প্ররোচনায় ১২০খ ও ১০৭/১০৯ ধারা প্রযোজ্য। ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ ও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর প্রাসঙ্গিক বিধান প্রযোজ্য।
  • ফৌজদারি কার্যবিধি ও বিভাগীয় বিধি: তদন্ত, জব্দ তালিকা, সাক্ষ্য গ্রহণ ও নথিপত্রের যথার্থতায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫৪, ১৫৭, ১৬১, ১৭২ ও ১৭৩ ধারা এবং পুলিশ রেগুলেশনস, বেঙ্গল (PRB)-এর প্রাসঙ্গিক বিধি প্রযোজ্য। বিভাগীয় মামলা ও শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ আইন, ১৮৬১ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নিষ্পত্তি অপরিহার্য।

★ জেলা প্রশাসন ও এলএ শাখাসহ বিস্তৃত বাস্তবতা, প্রমাণভিত্তিক পদক্ষেপ ও ন্যায়বিচারের প্রতি আস্থা

ময়মনসিংহের ডিআইজি কার্যালয়ের তদন্তাধীন ঘটনা এবং ‘দৈনিক জাহান’-সংক্রান্ত নথি, জবানবন্দি ও চলমান অনুসন্ধানগুলোর পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখাসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা বা বিভ্রান্তিকর উপস্থাপনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ের চাপ ঘৃণ্য পথে প্রয়োগ করে প্রকৃত ভুমি মালিকদের বঞ্চিত করে অর্থ নেওয়া এবং ভুয়া মালিক সাজিয়ে ভিন্ন ব্যাক্তিদের অর্থ পাইয়ে দেয়ার মতো গুরুতর অপরাধের অভিযোগও বিভিন্ন দিক থেকে সামনে এসেছে। সংশ্লিষ্ট কার্যালয়গুলোর সিসি ক্যামেরা ফুটেজ, ভিডিও ও দালিলিক প্রমাণ পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থাগুলো জড়িতদের বিষয়ে পূর্বের তথ্য যাচাই এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখছে! একই সঙ্গে ততকালীন পরিস্থিতিতে চাপ বা প্রভাবের মুখে পড়তে বাধ্য হওয়া কোনো কোনো কর্মকর্তাও নিজেদের অবস্থান ও বাস্তবতা তুলে ধরে লিখিত অভিযোগ দাখিল করছেন।

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই ধারাবাহিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় নেতৃত্বের ধীরগতি অথচ সূক্ষ্ম ও গভীর পর্যালোচনার মাধ্যমে প্রতিটি ছোট-বড় অন্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যাশা নাগরিক সমাজে জোরালো হচ্ছে। সংবিধানের ২১(১) ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী জনসেবা, সম্পত্তির সুরক্ষা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত হলে কোনো বেআইনি কর্মকাণ্ড বা প্রতারণার চেষ্টা আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। যেসব বিষয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আওতাধীন রয়েছে, সেগুলোতে দালিলিক ও ডিজিটাল প্রমাণ দিয়ে সহযোগিতা করা এবং দায়িত্বশীল সংস্থাগুলোকে আইনসম্মতভাবে সক্রিয় হতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।

সুনির্দিষ্ট পদ্ধতিতে অভিযোগ ও তথ্য আহ্বান এবং ষোলো আনা গোপনীয়তা ও নিরাপত্তার অঙ্গীকার

প্রিয় নাগরিক ও শিক্ষার্থীবৃন্দ, ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভেঙে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে কতিপয় সুযোগসন্ধানী ও দালাল শ্রেণির লোকজন যেসব বেআইনি কর্মকাণ্ড ও অপকর্ম করেছে—যেমন চাঁদাবাজি, প্রতারণা, হয়রানি, মিথ্যা মামলা, দখলদারি, এলএ বা দাপ্তরিক কার্যক্রমে বিভ্রান্তি বা বঞ্চনা কিংবা ক্ষমতার অপব্যবহার—সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য, অভিযোগ বা দালিলিক প্রমাণ (নথিপত্র, সিসিটিভি/ভিডিও ফুটেজ, অডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণ) থাকলে তা নির্ভয়ে আমাদের কাছে পৌঁছে দিন; আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্বশীল আইনসম্মত প্রক্রিয়ায় তা যুক্ত করব, অথবা আপনি সরাসরি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছেও তা উপস্থাপন করতে পারেন। বিশেষ করে যাঁরা ওই সময় ভুলবশত দুষ্কৃতকারীদের সঙ্গে গিয়েছিলেন বা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের মধ্যে আরও কেউ যদি তথ্য দিয়ে সত্য উদ্ঘাটনে সহায়তা করতে চান, তবে অনুগ্রহ করে সেই তথ্য ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা অথবা আমাদের কাছে কিংবা আপনার পছন্দসই নিরাপদ মাধ্যমে প্রদান করুন।

সাক্ষ্য আইন, ১৮৭২-এর ১২৫ ধারা (তথ্যদাতার পরিচয় গোপন রাখার আইনগত সুরক্ষা), বাংলাদেশ প্রেস কাউন্সিলের আচরণবিধি এবং সাংবাদিকতার পেশাদার নীতিমালার আলোকে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি আমাদের পক্ষ থেকেও তথ্যদাতার নাম, পরিচয়, যোগাযোগের তথ্য ও গোপনীয়তা ষোলো আনা রক্ষা করার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সার্বিকভাবে অঙ্গীকারবদ্ধ, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন এবং আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি আস্থা অটুট থাকে।

তথ্য পাঠানোর মাধ্যম:

  • অনুসন্ধানী প্রতিবেদক: রেজাউল করিম
  • যোগাযোগ (reza@dainikjahan.com / হোয়াটসঅ্যাপ / ফোন : 01711422366

Leave a Comment