ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র চালু

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মিল্ক ভিটার উদ্যোগে একটি নতুন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় ঘোড়াঘাট পৌর এলাকার মুন্সিপাড়া-সিপি রোডে অবস্থিত মন্ডল ডেইরি ফার্মের অঙ্গপ্রতিষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। ঘোড়াঘাট পৌর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি একে এম জাকির হোসেন মন্ডল (কৌশিক)-এর সভাপতিত্বে এবং মুক্তার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

​উদ্বোধন ও অতিথিবৃন্দ

​অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, মোঃ আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক মোঃ এনায়েত করিম চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক আমির কুমার মল্ল।

​এ ছাড়া ঘোড়াঘাট ইউএনও রুবানা তানজিন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​খামারিদের সুবিধা ও দৈনিক সক্ষমতা

​মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, নতুন এ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় সমবায় সংগঠনের খামারিদের দুধ সংগ্রহ ও সংরক্ষণে সুবিধা হবে। ঘোড়াঘাট ও আশপাশের খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন এবং এ কেন্দ্রে দৈনিক ৪ হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণ করা যাবে।

Leave a Comment