কমার্স কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ কমার্স কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ নগরের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান।

​প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ

​নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রুকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমানসহ বিশিষ্টজন।

​আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

​অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানান। আলোচনা ও নবীন বরণ পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Leave a Comment