ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“সব কথা সবার কথা” এই স্লোগানকে ধারণ করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের আয়োজনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা

উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা বলেন, চ্যানেল এস দীর্ঘদিন ধরে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাঁরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য:

  • মাহমুদর হাসান নাঈম, অফিসার ইনচার্জ (ওসি), ফুলবাড়ী থানা।
  • মোঃ আমিনুল ইসলাম রিজু, অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রি কলেজ।
  • বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান
  • মাওলানা মোঃ আব্দুল মালেক, আমির এবং মাওলানা মোঃ আব্দুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা।
  • লোকমান হোসেন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।
  • শামসুজ্জামান হাসু, সাবেক সভাপতি, উপজেলা যুবদল।
  • আব্দুল খালেক, আহ্বায়ক; আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অপূর্ব লাল সেন, সদস্য সচিব, উপজেলা যুবদল।
  • এইচ এম বাবুল, সভাপতি, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদ।
  • শাহিনুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ফুলবাড়ী।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *