বাংলাদেশ

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার ২

f X

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ‘ইস্কাফ’-সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​অভিযান ও মাদক উদ্ধার

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পূর্ব ফুলমতি গ্রামে তুহিন মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের শয়নকক্ষ থেকে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল ইস্কাফ উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব ফুলমতি গ্রামের তুহিন মিয়া (২১) এবং উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের শাকিল মিয়া (২২)।

​আইনি ব্যবস্থা ও পুলিশের বক্তব্য

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান—

​”জেলাজুড়ে মাদক নির্মূলে ডিবি পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”