প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের বিক্ষোভে লাঠিপেটা, আহত অনেকে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের আক্রমণ। ছবি সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশ অ্যাকশন নিয়েছে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে।
- পুলিশের এই অ্যাকশনে কয়েকজন আন্দোলনকারী আহত হন।
- ঘটনাটি থেকে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়।
শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে এই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
