পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১, অটোরিকশা জব্দ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ মো. জহির উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও মাদক উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল কবির মামুদ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৩ কেজি ৭৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ এবং চালকের আসনে থাকা জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহির উদ্দিন লালমনিরহাট সদর থানার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।

আইনি পদক্ষেপ

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *