পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ

২৮ অক্টোবরকে ‘ভয়াল দিন’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচারের দাবি

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের লগি-বৈঠা হামলার বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বাদ আসর কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষীণ করে বাজারের কেন্দ্রস্থলে আরডি শপিং মলের সম্মুখে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তাদের বক্তব্য

বিক্ষোভ মিছিল পরিচালনা ও সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের পৌরসভার সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার জামায়াতের আমির ও বসুরহাট পৌরসভার জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশারফ হোসাইন

বক্তারা বলেন, ২৮শে অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং সহস্রাধিক নেতাকর্মী আহত হন। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে—যা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জাতি জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। জনগণ সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না; তারা শান্তি, নিরাপত্তা ও মাথা উঁচু করে চলতে চায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সহকারী সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন, পৌর সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুবমাওলানা আবু ইউসুফ সহ উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *