নোয়াখালী-২: এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়ার মনোনয়ন বৈধ

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া-র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

ফেসবুকে আনন্দের জোয়ার ও নেতাকর্মীদের স্বস্তি

সুলতান মুহাম্মদ জাকারিয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নোয়াখালী-২ আসনের এনসিপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং স্বস্তি ফিরে আসে।

বৈঠক ও গণসংযোগ

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুলতান মুহাম্মদ জাকারিয়া শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক সৌজন্য বৈঠকে মিলিত হন। এরপর সন্ধ্যায় তিনি সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ী তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন।

সুষ্ঠু নির্বাচনের আশাবাদ

সেবারহাটে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সঠিক সুযোগ পায়, তবে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।” তিনি আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

দৈনিক জাহান

হাবিবুর রহমান শেখ

প্রতিষ্ঠাতা

দৈনিক জাহানের প্রতিষ্ঠাতা ও পত্রিকাটির দীর্ঘ সাংবাদিকতা-ঐতিহ্যের সূচনাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *