ডিবি ওসি ইমারতের অপকর্মের প্রমাণ ফাঁস! পর্ব – ০১

স্টাফ রিপোর্টার

একটি চাঞ্চল্যকর ঘটনায়, দায়ের করা মিথ্যা মামলার বাদী অবশেষে এক কথোপকথনে আসামির কাছে স্বীকার করলেন যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং অভিযুক্তকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া “সৎ অফিসার জাকিরের কান্না: বাংলাদেশ পুলিশের লজ্জা” শীর্ষক এক ভিডিওতে দেখা যায়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলার বাদী এক কথোপকথনে আসামির (অফিসার জাকির)কাছে মামলাটি যে সাজানো ও মিথ্যা ছিল, তা স্বীকার করেন। এই স্বীকারোক্তি মামলার শিকার ব্যক্তির ওপর চলা অবিচার ও মানসিক লাঞ্ছনার চিত্র তুলে ধরে।(ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন)

মিথ্যা মামলার শিকার ওই পুলিশ অফিসারের বিষয়টি এবং মামলার বাদীর এই অকপট স্বীকারোক্তি দেশের বিচার প্রক্রিয়ায় মিথ্যা মামলার ভয়াবহতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ ও সচেতন মহল মনে করছে, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ বা প্রভাবশালীদের স্বার্থে এমনভাবে মিথ্যা মামলা দায়ের করে একজন সৎ ও নিরপরাধ ব্যক্তিকে হেনস্তা করা দেশের আইনি ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।

About The Author

3 thoughts on “ডিবি ওসি ইমারতের অপকর্মের প্রমাণ ফাঁস! পর্ব – ০১

  1. বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ একাধারে ক্ষমতার অপব্যবহার ও আইনের উর্ধ্বে গিয়ে বেআইনী কাজ করেছে তা বিপ্লবের পরও বিদ্যমান।জনগণের বন্ধু না হয়ে জনশত্রুতে পরিনত হয়েছে।তবে এখন সময় সেইসকল পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা যারা এই বাহিনীকে কুলষিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *