সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সানা উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজনীতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক মো. সানা উল্লাহ’র সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে তাঁর সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রবিবার গভীররাতে (১৪ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অনুমোদনে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ’র সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তাঁর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।”

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ সাংবাদিকদের বলেন, তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *