জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গার্লম বাই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ সর্বশেষ

স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ প্রতিনিধি।

ছবি: সংগৃহীত।

“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উপলক্ষে সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট সারা ময়মনসিংহের আয়োজনে গার্লম বাই সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গার্লম বাই সাইকেল র‌্যালীটি ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্যাট-বল চত্বর হতে শুরু হয়ে জিমনেসিয়াম এর সামনে দিয়ে টাউনহল মোড় হয়ে শশী লজের সামনের সড়ক দিয়ে জিরো পয়েন্ট হয়ে সার্কিট হাউজ মাঠে এসে সমাপ্ত হয়। সাইকেল রেলিটির উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ পরিচালক বিশীন চন্দ্র বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা,মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুল ইসলাম সহ অনেকে।

র‌্যালি শেষে সমাপনী বক্তব্য রাখেন সারা সংস্থা ময়মনসিংহের নির্বাহী পরিচালক তুষার দারিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *