জাকির বাবলুকে কোতোয়ালি থানা বিএনপির ফুলেল শুভেচ্ছা।
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুকে নবগঠিত কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আহবায়ক কমিটির নেতৃবৃন্দ । ছবি
স্টাফ রিপোর্টার :- ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুকে নবগঠিত কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের গঙ্গা দাস গুহ রোড়স্থ সাবেক জ্বালানি প্রতি মন্ত্রী মোশারফ হোসেনের বাসায় এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনকালে কোতোয়ালী থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ, সদস্য সচিব আজহারুল ইসলাম বুলবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমেদ শাহীন, ,যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
এ-সময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন ।
