চৌধুরীহাট ডিগ্রি কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
কলেজ কমিটির সভাপতি ও নোয়াখালী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আজম খানের সভাপতিত্বে এবং অত্র কলেজের প্রফেসর সাইফুল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় নবীন বরণ।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার।
উপস্থিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক, রাষ্ট্রনায়ক ও দেশ গড়ার কারিগর। তারাই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র সমাজকে দক্ষ, যোগ্য, কর্মঠ ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
উপস্থিত অন্যান্য অতিথি
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
- নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর এম,পি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন
- নোয়াখালী জেলার সাবেক সাব রেজিস্ট্রার ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইয়াকুব
- নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার
- চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ সাদি
- বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন
- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন
- বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার, কলেজ কমিটির অভিভাবক সদস্য এবং বাজার কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবীণ বরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
