চাকসু নির্বাচন: ছাত্রদলের সামনে ‘কঠিন পরীক্ষা’

ছাত্রদলের নির্বাচনী প্রচার। গতকাল রাত নয়টায় আবদুর রব হলেছবি

সুজয় চৌধুরী, চট্টগ্রাম।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফল করতে না পারায় এবার চাকসু নির্বাচন জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে এক ‘কঠিন পরীক্ষা’ হিসেবে বিবেচিত হচ্ছে। জয়ের আশায় ছাত্রদলের প্রার্থীরা দিন–রাত প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

​গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর নতুন এই পরিবেশে ছাত্রদল খুঁজছে নিজেদের ‘পুনর্জন্ম’

ছাত্রদলের প্রতিশ্রুতি ও প্রতিদ্বন্দ্বী

​প্রার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার আশ্বাস দিচ্ছেন। তাঁদের বার্তা একটাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা ও সৃজনশীলতার জায়গা।

  • প্রতিশ্রুতি: ছাত্রদলের ইশতেহারে বলা হয়েছে, নির্বাচিত হতে পারলে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করবে। সন্ত্রাস ও ভয়ভীতিমুক্ত একটি ক্যাম্পাস গড়ে তুলবে এবং চাঁদাবাজি-দখলদারির রাজনীতি আর ফিরবে না
  • প্রচার: রেলস্টেশন থেকে ঝুপড়ি, কটেজ থেকে হল—প্রার্থীরা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন।
  • প্রতিদ্বন্দ্বিতা: ছাত্রদল লড়ছে ১২টি প্যানেলের সঙ্গে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলকে

​ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ চলছে দুই পক্ষের মধ্যে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *