কোম্পানীগঞ্জে এসিল্যান্ডের মধ্যস্থতায় মায়ের লাশের দাফন সম্পন্ন

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
অনেক জল্পনা-কল্পনা,আলোচনা-সমালোচনার জন্মদিয়ে ২৪ ঘন্টা পর সমঝোতা করে লাশ দাফন করা হয়: কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এর হস্তক্ষেপে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১নং সিরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে (শাহাজাদপুর স্কুল) এর পাশে অ্যানুমিয়ার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা বিবি আমেনা বেগম এর মৃতদেহ (৭৬) ২৪ ঘন্টা আটকে রেখেছে তার সন্তানরেরা।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম উপস্থিত হয়ে সমঝোতা করে লাশ দাফনের ব্যবস্হা করেন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকেল ৫ টায় মা আমেনা বেগম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেয়ের শ্বশুর বাড়ীতে বার্ধক্য জনিত রোগে মারা যান।
তার লাশ শাহজাদপুর গ্রামে স্বামী ছালামত উল্যাহ কবরের পাশে দাফনের প্রস্তুতি গ্রহণ করা হয়। মৃত্যুর আগে তিনি তার ছোট ছেলে সাইফুল্লাহ ও মেয়ে রোকসানাকে ২২ শতাংশ সম্পত্তি রেজেষ্ট্রি করে দেন/নিয়ে নেন।
এ ঘটনায় তার বড় ছেলে নজিবুল্লাহ ও মেয়ে ফেরদৌসী ক্ষিপ্ত হয়ে পড়েন।পরে মায়ের মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেন। মায়ের মৃতদেহ ২৪ ঘন্টা লাশ বাহী এ্যাম্বুলেন্সে বাড়ির দরজায় থাকে।
এ-ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই, আমি সেখানে সমাজের সভাপতি, সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত পরে বৈঠক করে সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার ভিত্তিতে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
