কুমিল্লার আগে বিভাগ চাই; প্রয়োজনে আন্দোলনের ডাক পানিসম্পদ মন্ত্রীর

বাংলাদেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রশাসনিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কুমিল্লার আগে নোয়াখালীকে বিভাগে উন্নীত করার দাবি জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নোয়াখালী বিভাগ এখন গণমানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

“নোয়াখালী বিভাগ সময়ের দাবি”

গত শনিবার (৭ মার্চ) রাজধানীর উত্তরা এলাকায় বৃহত্তর নোয়াখালী সোসাইটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কুমিল্লার আগে নোয়াখালী বিভাগ হওয়া উচিত। এই দাবি বাস্তবায়নে তিনি বৃহত্তর নোয়াখালীর সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাজপথে থাকার অঙ্গীকার

দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের ইঙ্গিত দিয়ে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেও এই দাবি আদায় করতে হবে।” এ ধরনের যেকোনো যৌক্তিক আন্দোলনে তিনি নিজে জনগণের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:সংসদ সদস্য ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন; জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

বিশিষ্টজনের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এছাড়া উত্তরা সোসাইটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং ঢাকা-১৮ আসনে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *