কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার এনামুল হক প্রধান

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান।

​গত রবিবার (৪ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর নাম ঘোষণা করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, পরোয়ানাভুক্ত আসামি দ্রুত গ্রেপ্তার এবং সার্বিক অপরাধ দমনে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন ওসি এনামুল হক প্রধান। তাঁর এসব কার্যক্রমে সন্তুষ্ট হয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে নির্বাচন করা হয়।

​মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের অন্যান্য আরও ১১ জন সদস্যকেও পুরস্কৃত করা হয়।