কার্গো ভিলেজে আগুন, শাহজালাল বিমানবন্দরে ওঠানামা বন্ধ

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সাময়িক স্থগিত করা হয়েছে উড়োজাহাজের ওঠানামা। আজ শনিবার বিকেলেছবি: দীপু মালাকার

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। তাতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

​আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *