এনআরবি কনভেনশন ২০২৫: প্রবাসীদের বিনিয়োগে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি তাঁদের মেধা ও বিনিয়োগকে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ অনুষ্ঠিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এদিন দেশ ও প্রবাসের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ৩০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘এনআরবি গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।

রেমিট্যান্সের বাইরে বিনিয়োগে জোর

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আপনারা দেশে ব্যবসা ও শিল্পে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করুন। ভারতের মতো দেশ তাদের প্রবাসীদের দক্ষতা কাজে লাগিয়ে লাভবান হয়েছে, আমাদেরও সেই পথে হাঁটতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় তরুণরা অবৈধভাবে ইউরোপমুখী হচ্ছে, যা প্রবাসীদের বিনিয়োগ বাড়লে কমে আসবে।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও কালো ব্যাজ ধারণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কনভেনশনে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রধান অতিথি ও আগত অতিথিরা তাঁর স্মরণে কালো ব্যাজ ধারণ করেন। তৌহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন দেশের নেতা। গণতন্ত্র রক্ষায় তাঁর সংগ্রাম অবিস্মরণীয়।”

নীতিনির্ধারক ও প্রবাসীদের সেতুবন্ধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণে ব্যাংকিং খাতের সংস্কার ও নীতিগত সহায়তার আশ্বাস দেন। এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশ ও প্রবাসের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন তৈরি করা।” অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ ২৫টি দেশের প্রায় এক হাজার প্রবাসী অংশ নেন।

এনআরবি গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৫: পুরস্কৃত ৩০ জনের পূর্ণাঙ্গ তালিকা

ক্রমিকনামপ্রতিষ্ঠান/পরিচয়দেশ
গোলাম ফারুক ভূঁইয়াGFB Group of Industries
তানভীর মাহমুদAIMEX LLC
ইঞ্জিনিয়ার আবু বকর হানিপWashington University of Science and Technologyযুক্তরাষ্ট্র
নাজদা আলমশিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবীদ
প্রীতি চক্রবর্তীUniversal Medical College & Hospital Ltdবাংলাদেশ
মোমিনুল হকDubayt Real Estate and Property Managementইউএই (দুবাই)
হাবিব উল্লাহ ডনA. M. Groupবাংলাদেশ
হেমি হোসেনNexgen Global Groupঅস্ট্রেলিয়া
প্রকৌশলী মোয়ে খানAlloy Metals Company
১০সিএলএল জেহাঙ্গীর হক (রাজ)সাবেক মেয়র, মোলভ্যালি (যুক্তরাজ্য)যুক্তরাজ্য
১১ড. মো. শাদি-উজ-জামানNotundhora Group
১২আহসান হাবিবBismillah Supermarket & Hillmart
১৩মো. খালেদ উর রহমানGolden Tulip The Grandmark
১৪মো. ওমর ফারুক খানIslami Bank Bangladesh PLCবাংলাদেশ
১৫আহসান জামাল চৌধুরীTrust Bank PLCবাংলাদেশ
১৬মোহাম্মদ বেলায়েত হোসেনDhaka Home, Bashundhara Housingবাংলাদেশ
۱৭আবু বকর সিদ্দিক রানাKorea Bangladesh Business Councilকোরিয়া
১৮ড. ইসরাত জাহানAesthetic Hub Limited
১৯হাসানুজ্জামান হাসানBLING Leather Products Ltd.
২০ইফতেখারুল আলম (পাপলু)Veloxpays Pty Ltd / Motorpointঅস্ট্রেলিয়া
২১সায়রা আবেদিনInnerwest Property Group / Kangaroo Global
২২জাকির হোসেন নয়নBangladesh CNG Machineries Importers Associationবাংলাদেশ
২৩কাওসার জামালAscend Technology Inc.
২৪এমডি. রিয়াজ উদ্দিনVeloxpays Pty Ltdঅস্ট্রেলিয়া
২৫মো. সালাউদ্দিন চৌধুরীStylish Garments Ltd
২৬শখাওয়াত হোসেনUniq Hotel & Resorts PLCবাংলাদেশ
২৭আলী হোসেন প্রধাণিয়াNRBC Bankবাংলাদেশ
২৮মো. এস ইসলাম (নান্নু)N.K International
২৯কাজী সরওয়ার হাবিবFurushima BD LTD
৩০ফাইজ আহমেদ চৌধুরীCar Export and Import Business

অংশগ্রহণকারী দেশ ও সংস্থা

সম্মেলনে আমেরিকা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিডা (BIDA)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগ সংক্রান্ত সেশনে অংশ নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *