ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খাজা মোহাম্মদ কাজল এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। রোববার দুপুরে বসুরহাট পৌরসভার ৪নং ও ৯নং ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা ও বিতরণের লক্ষ্য

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ যেন সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝেও সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ কোম্পানীগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নে ধারাবাহিকভাবে এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপস্থিত ব্যক্তিবর্গ ও প্রতিক্রিয়া

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খাজা নজরুল ইসলাম, বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিখক জসিম উদ্দিন আলমগীর, যুবদল নেতা সালেহ উদ্দিন সুমন, বিএনপি নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি বড় মানবিক দায়িত্ব। সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এমন প্রশংসনীয় সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

উপকারভোগীদের কৃতজ্ঞতা

ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। অনেকেই আবেগপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা নিম্ন আয়ের মানুষের ঈদের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট খবর:পৌরসভার ৩ নং ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *