হাফিজ লিটন, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তফসিল অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি পদ
প্রধান নির্বাচন কমিশনার হালিম দুলাল জানান, ১১টি পদের মধ্যে পাঁচটিতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সভাপতি পদে খাদেমুল হক বাবুল ও মোরাদুজ্জামান এবং সিনিয়র সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম কাজল ও আব্দুল্লাহ আল লোমান মনোনয়নপত্র নিয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাফিজ লিটন, এম শফিকুল ইসলাম ফারুক, এম কে দোলন বিশ্বাস ও লিয়াকত হোসেন লায়ন প্রার্থী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম হোসেন রানা ও হোসেন শাহ ফকির এবং কার্যনির্বাহী সদস্য পদে আঃ সামাদ ও হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ও ভোটগ্রহণ
প্রতিদ্বন্দ্বীবিহীন পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে রহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ পদে রোকনুজ্জামান সবুজ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রফিকুল ইসলাম রঞ্জু, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সাহিদুর রহমান, সাহিত্য সম্পাদক পদে ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক পদে মশিউর রহমান টুটুল রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।