আফরোজ খান মডেল স্কুলে বার্ষিক সিরাতুন্-নবী অনুষ্ঠিত

ময়মনসিংহ

রাশেদ আহম নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আফরোজ খান মডেল স্কুলে ১১তম বার্ষিক সিরাতুন্-নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রভাতী ও দিবা উভয় শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ এবং ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও ঢাকার উত্তরাস্থ সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলস্-এর প্রিন্সিপাল হাসিনা আফরোজ খান এবং প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালের নির্বাহী পরিচালক মনসুর আলম চন্দন

আলোচনা ও দোয়া মাহফিল

আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আফরোজ উদ্দিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সিরাত নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. আশিকুল ইসলাম (দিবা শাখা) এবং সহকারী শিক্ষক মাওলানা নুরুল আলম (প্রভাতি শাখা)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং অনুষ্ঠানের আহ্বায়ক মো. কফিল উদ্দিন (দিবা শাখা) ও মোহাম্মদ হাসান (প্রভাতি শাখা) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।

পুরস্কার বিতরণ

অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সিরাত উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের জীবনে মহানবী (সা:)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *