আন্তর্জাতিক মর্যাদা পেয়েও হারাল কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমান বন্দর।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

​১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন রোববার জারি হতে পারে।

​বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

  • কারণ: বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি। বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনাকে লাভজনক মনে করছে না।
  • পরিকল্পনা: যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল, তার আগেই বিমানবন্দরটির ‘আন্তর্জাতিক’ মর্যাদা স্থগিত করার সিদ্ধান্ত হলো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *