হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩
প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় নিয়ে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে。 সোমবার (৪ মে ২০২৬) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে。
ঘটনার বিবরণ
নিহত আশু মিয়া দরিয়াবাদ গ্রামের আব্দুল জব্বারের ছেলে。 স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে আশু মিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশি তৎপরতা ও আটক
ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
