শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোরে গভীর নলকূপের অব্যবহৃত গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিশুটিকে উদ্ধারের পর দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে খেলার সময় শিশু সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ৩০ থেকে ৩৫ ফুট গভীর একটি বোরিং গর্তে পড়ে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সর্বাত্মক চেষ্টায় তাকে উদ্ধার করা হয়েছিল।

(আল্লাহ ছোট্ট সাজিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *